এস এম তাজাম্মুল, মণিরামপুরঃ ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে মণিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা।৭ই এপ্রিল সোমবার বিকেলে মণিরামপুর পৌরসভার সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস, ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু, মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শহীদ মোঃ ইকবাল হোসেন, জেলা বিএনপির নেতা আলহাজ্ব মুছা, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শামছুদ্দিন আজাদী, জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব ইজ্জত আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও হাজার হাজার তৌহিদি জনতা।সমাবেশে বক্তারা ইসরাইলী পন্য বয়কট সহ বিশ্ব দরবারে মুসলিমদের উপর এ নারকীয় হামলার তীব্র নিন্দা জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিছিলটি শেষ হয়। এ ছাড়াও উপজেলার রাজগন্জ, চিনেটোলা, নেহালপুর সহ কয়েকটি ইউনিয়ন বাজারেও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।