
মেজর সাদিকের বিষয়ে আমরা অবগত হয়েছি এবং অভিযোগ ওঠার পরপরই তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত এখনো চলমান। প্রাথমিক অবস্থায় আমরা কোনো মন্তব্য করতে চাই না, তবে দোষ প্রমাণিত হলে সেনাবাহিনীর বিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
মেজর সাদিক নামে সেনাবাহিনীর এক কর্মকর্তা আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন— এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।
তিনি বলেন, “মেজর সাদিকের বিষয়ে আমরা অবগত হয়েছি এবং অভিযোগ ওঠার পরপরই তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত এখনো চলমান। প্রাথমিক অবস্থায় আমরা কোনো মন্তব্য করতে চাই না, তবে দোষ প্রমাণিত হলে সেনাবাহিনীর বিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।