মেট্রোরেলের পিলারে লাগানো পোস্টার না সরালে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আয়োজিত সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ হুঁশিয়ারি দেন।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, মেট্রোরেলের এত সুন্দর পিলারগুলো আজকে পোস্টারে ভরে গেছে। আমি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
ওবায়দুল কাদের বলেন, পোস্টারগুলো যারাই লাগিয়েছেন তুলে ফেলুন, অন্যথায় যারা লাগিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হবো। পৃথিবীর কোন উন্নত দেশে এ ধরনের সংস্কৃতি চালু আছে? মানুষ সচেতন না হলে কোনো উন্নয়নে পরিপূর্ণতা লাভ করতে পারবে না।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।