
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যুক্তরাষ্ট্রে ঢুকতে পারেননি ও তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে গুজব ছাড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এসবের কোনও ভিত্তি নেই বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী নিজেই। বিষয়টি সঠিক নয় বলে দাবি করে প্রতিমন্ত্রী তার সফরের বিস্তারিত উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।
তিনি জানান, ‘ওয়াশিংটন এর আগেও আমি দুইবার গিয়েছি এবং ওয়াশিংটনের হিস্ট্রি মিউজিয়াম, সায়েন্স মিউজিয়াম, হোয়াইট হাউসসহ অনেক কিছুই পরিদর্শন করেছি। এবারের বিশেষত্ব হচ্ছে যে বাংলাদেশের তিনজন ওয়ার্ল্ড ব্যাংকে নিযুক্ত কর্মকর্তা তাদের সাথে বৈঠক এবং আমার পরিবারের সদস্যদের নিয়ে আমার দীর্ঘদিনের সখ ছিল তাদেরকে হোয়াইট হাউজ,
লিংকন মেমোরিয়াল এবং ওয়াশিংটনের বিভিন্ন মেমোরিয়াল দেখানোর।’ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের প্রসঙ্গে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ জানান, ‘অনলাইনে নানা ধরনের গুজব সৃষ্টি করছে জামায়াত-বিএনপির এজেন্টরা। আমার ক্ষেত্রে যেটি ঘটল সেটি তাদের মিথ্যাচারের একটি উজ্জ্বল উদাহরণ। এগুলোকে আমরা কেস স্টাডি হিসেবে দেখছি।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।