গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৪১ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৫৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৮০ হাজার ৫৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক শূন্য ২ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ১৮১ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৪৫ হাজার ১১৪ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৪৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪৭৩টি নমুনা সংগ্রহ এবং ২৫ হাজার ২০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১২ লাখ ১৮ হাজার ৪৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক শূন্য ২ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে পুরুষ ২ জন এবং ১ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৩৭ জন এবং নারী ১০ হাজার ১০৪ জন।