জাতীয় দিবস উপলক্ষে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা
জাতীয় দিবস উপলক্ষে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি ও আইজিপি বেনজীর আহমেদ। শনিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে আজ সকাল ৮টায় রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ পুলিশ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) শহীদ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সার্ভিস এসোসিয়েশন নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক নেতৃবৃন্দ শহীদ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব আনার প্রদান করেন। উল্লেখ্য, বঙ্গবন্ধুর উদাত্ত আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত বীর পুলিশ সদস্যরা পাক হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।