রাজধানীতে গুলিস্তানের কাছে সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডে ভয়াবহ বিস্ফোরণ এসির গ্যাস থেকে হয়নি বলে জানিয়েছে র্যাবের বোম্প ডিস্পোজাল ইউনিট।
বুধবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে বোম্ব ডিস্পোজাল ইউনিট আর ডগস্কোয়াড নিয়ে ঘটনাস্থলে কাজ শুরু করে র্যাব। পরে তারা জানায়, এসির গ্যাস থেকে এতো বড় বিস্ফোরণ হতে পারে না।
যেহেতু বিস্ফোরণের সূত্রপাত আন্ডারগ্রাউন্ডে তাই তাদের ধারণা গ্যাস লিকেজ কিংবা সুয়ারেজ গ্যাস চেম্বার থেকে হতে পারে এমন দুর্ঘটনা। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, ১ঘটনাস্থলে বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি।
তবে সবদিক বিবেচনা করেই তদন্ত করা হচ্ছে।’ ডিএমপি কমিশনার বলেন, ‘নাশকতা, সেপটিক ট্যাংক ও সুয়ারেজ লাইনের গ্যাস সব কিছুই বিবেচনায় নেয়া হচ্ছে।’ এদিকে বিস্ফোরণ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেনাবাহিনী, রাজউক ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে এ কমিটি করা হয়েছে। কমিটি পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আপতত আশপাশের অপারেশন চালিয়ে যাবে ফায়ার সার্ভিস।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।