
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮৮০ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৫৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৭০ হাজার ২৩৮ জন। গত ২৪ ঘণ্টায় ২৩৭ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৩৪ হাজার ৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৩৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৫৮টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৯ হাজার ১৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে পুরুষ ৫ জন এবং ২ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৮৪৭ জন এবং নারী ১০ হাজার ৩৩ জন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।