
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫২৪ জনে। এসময়ে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫২ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জন। দৈনিক শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশে পৌঁছেছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) এই সংখ্যা ছিল ২৫ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় ৬২৮২ জন এবং এখন পর্যন্ত ১৫লাখ ৮৭ হাজার ৩৭৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে ৮৬৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৭২৬ টি নমুনা সংগ্রহ এবং ৩৯ হাজার ৪৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট ১ কোটি ২৬লাখ ৫২ হাজার ৫১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক শূন্য ৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।