পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের মন্তব্যে ক্ষুব্ধ আ.লীগ
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের মন্তব্যে ক্ষুব্ধ আ.লীগ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের পাসপোর্টের মান অনেক বেড়েছে। ই-গেট কার্যক্রম শুরুর মাধ্যমে আমাদের পাসপোর্টের মান আরও বাড়বে। তখন বহু দেশে যাওয়ার জন্য আমাদের ভিসার দরকার হবে না।
আজ রোববার (৮ জানুয়ারি) বেলা ১১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, অনেক দেশ সাগ্রহে আমাদের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি করতে চাচ্ছে। এটা ইতিবাচক।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি আমাদের পাসপোর্টের সেবা অনেক উন্নত হয়েছে, আগের মতো বছরখানেক বসে থাকতে হয় না। আমরা পাসপোর্টের জন্য কাজ করে যাচ্ছি। তবে যেগুলোতে সময় লাগে, সেগুলো অবাঞ্ছিত। অধিকাংশই দ্রুত পাসপোর্ট পেয়ে যান।
আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরা আরও অনেক উন্নত অবস্থানে পৌঁছব।
এর আগে সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী। এরপর আনুষ্ঠানিকভাবে ই-গেট কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, এখন থেকে ই-পাসপোর্টধারীদের ইমিগ্রেশন সম্পন্ন করতে মাত্র ১৮ সেকেন্ড ব্যয় হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।