
আজ সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল-২০২১’বিল উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংসদে বিলটি উত্থাপন করেন।
বিলে বলা হয়েছে, পিরোজপুর সদরে এ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য এক বা একাধিক ইনস্টিটিউট স্থাপন করা যাবে। অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন এ আইন করা হচ্ছে।
পরে বিলটি এক মাসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠান হয়।
খসড়া আইনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ চার বছর মেয়াদের জন্য দুইজন উপ-উপাচার্য নিয়োগ করবেন। যাদের একজন একাডেমিক এবং আরেকজন প্রশাসনিক কার্যক্রম দেখবেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।