বকশীগঞ্জ প্রতিনিধি (জামালপুর): মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক জামালপুরের বকশীগঞ্জে ৩৪৩ জন বীরমুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরের উপজেলা সরকারি গণ গ্রন্থগারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল
সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আতাউর রাব্বী,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাতেন তালুকদার, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক হেলাল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলীসহ অন্যান বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য’রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, জীবিত ১৮৫ জন ও মৃত ১৫৮ জন বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।