দুই দিন বিরতি দিয়ে আবারও বায়ুদূষণে প্রথম স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার স্কোর ২৩৬।
এর আগে, সোমবার (৬ জানুয়ারি) শীর্ষ অবস্থানে ছিল শহরটি। আর পুরো শীতকালজুড়ে অধিকাংশ সময়ই ঢাকা শীর্ষ পাঁচ দূষিত শহরের তালিকায় থাকছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর (২৩৬) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’।
আর সকাল ৭টায় ঢাকার স্কোর ছিল ২৫৩। বৃহস্পতিবার বায়ু দূষণের তালিকায় ঢাকার পরই আছে পাকিস্তানের শহর লাহোর (১৮৬)। তৃতীয় স্থানে ভারতের দিল্লি (১৮৩), চতুর্থ স্থানে ভারতের আরেক শহর মুম্বাই (১৭৪) এবং পঞ্চম স্থানে পোল্যান্ডের শহর ক্রাকোও (১৭৪)। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়।
৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর। আর ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।