হজে গিয়ে কুড়িয়ে পাওয়া ৭ লাখ সিএফএ ফ্রাঙ্ক (আফ্রিকান মুদ্রা) ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এক বাংলাদেশি। সৌদি আরবের মদিনায় এ ঘটনা ঘটে।

অর্থফেরত দেয়া ওই বাংলাদেশি আবদুর রহমান প্রধান। তিনি ঢাকার ডেমরার বাসিন্দা। টাকার মালিক বুরকিনা ফাসোর নাগরিক। তিনিও মদিনায় অবস্থান করছেন।

সোমবার আবদুর রহমান তার ফেসবুক পোস্টে লেখেন, তিনি মদিনা শরীফে ৭ লাখ আফ্রিকান মুদ্রা (সিএফএ ফ্রাঙ্ক) কুড়িয়ে পেয়েছেন। যেখানে এ অর্থ পাওয়া গেছে, সেখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে টাকা হারানো ব্যক্তিকে খুঁজছেন।

যার অর্থ তার হাতে ফেরত দেয়ার চেষ্টা করছেন তিনি। যদি তাকে না পান, তবে সেখানকার প্রশাসনের কাছে টাকা জমা দেবেন।