তাঁতশিল্পে ২১ জেলার মানুষের স্বপ্ন বাস্তবায়িত হবে: পাটমন্ত্রী
তাঁতশিল্পে ২১ জেলার মানুষের স্বপ্ন বাস্তবায়িত হবে: পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, পদ্মা সেতুকে সামনে রেখে শিল্পায়নের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের স্বপ্ন বাস্তবায়িত হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ অঞ্চলে নতুন কর্মসংস্থান তৈরি করতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মাদারীপুরের শিবচরে ১২০ একর জমির ওপর ‘শেখ হাসিনা তাঁতপল্লি’ স্থাপন করছে ।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ‘শেখ হাসিনা তাঁতপল্লি’ স্থাপন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. নূরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, তাঁত শিল্প বাঙালি জাতির ঐতিহ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এই শিল্পকে আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তুলতে কাজ করছে। তাঁতিদের ভাগ্যোন্নয়নে নানামূখী পরিকল্পনা প্রণয়ন করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র বিমোচনসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো বর্তমান সরকারের মূল লক্ষ্য।
মন্ত্রী এরপর শিবচরে বস্ত্র অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ’ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।