প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ হলেন গুলশাহানা
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ হলেন গুলশাহানা

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং-এ কর্মরত গুলশাহানা ঊর্মিকে। বুধবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশ বেতার ঢাকার জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলে সহকারী পরিচালক (বিসিএস তথ্য) গুল শাহানা এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইংয়ে সহকারী পরিচালক (মনিটরিং) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আরোও পড়ুন:
আমরা দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছি: শেখ হাসিনা
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এস আলম গ্রুপ
বিসিএস ২৮ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা গুল শাহানা জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে বিএ (সম্মান) ও এমএ করেছেন। গুল শাহানার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. গাজীয়ার রহমানও বিসিএস (অ্যাডমিন) কর্মকর্তা ছিলেন।
১/১১ এর সময় শেখ হাসিনার মুক্তি আন্দোলনের কর্মী গুল শাহানা ২০০২ সালে থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের রোকেয়া হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। গুল শাহানার স্বামী এন আই আহমেদ সৈকত ব্যবসায়ী।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।