অনিবন্ধিত স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিরোধী অভিযানে প্রথম ৪৮ ঘণ্টায় ঢাকা মহানগরসহ দেশের ৮ বিভাগে ৫২৪ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে জরিমানা করা হয়েছে ৯ লাখ ১৫ হাজার টাকা। এ দিনে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে খুলনায় ১৪৯টি।
মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের বন্ধ করা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের সংখ্যা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দুইদিনে ঢাকা বিভাগে সর্বমোট বন্ধ করা হয়েছে ১৪৫টি প্রতিষ্ঠান, চট্টগ্রাম বিভাগে বন্ধ করা হয় ৭৬টি, ময়মনসিংহ বিভাগে বন্ধ করা হয়েছে ৫৪টি। খুলনা বিভাগে বন্ধ করা হয়েছে ১৪৯টি। বরিশালে বন্ধ হয়েছে ১২টি প্রতিষ্ঠান, রংপুর বিভাগে ১৯টি ও সিলেট বিভাগে বন্ধ করা হয়েছে ১টি প্রতিষ্ঠান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দুইদিনে ঢাকা মহানগরীতে বন্ধ করা হয়েছে ১৫টি প্রতিষ্ঠান। এ ছাড়া ঢাকা বিভাগে সর্বমোট বন্ধ করা হয়েছে ১৪৫টি প্রতিষ্ঠান, জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা। এতে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগে বন্ধ করা হয় ৭৬টি, ময়মনসিংহ বিভাগে বন্ধ করা হয়েছে ৫৪টি।
খুলনা বিভাগে বন্ধ করা হয়েছে ১৪৯টি। এ বিভাগে আর্থিক জরিমানা করা হয়েছে ৮০ হাজার টাকা। রাজশাহীতে বন্ধ করা হয়েছে ৫৩টি প্রতিষ্ঠান, এ বিভাগে আর্থিক জরিমানা করা হয়েছে ৭ লাখ ১৫ হাজার টাকা। বরিশালে বন্ধ হয়েছে ১২টি প্রতিষ্ঠান, এ বিভাগে আর্থিক জরিমানার পরিমাণ ২০ হাজার টাকা। এ ছাড়া রংপুর বিভাগে ১৯টি ও সিলেট বিভাগে বন্ধ করা হয়েছে ১টি প্রতিষ্ঠান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।