মামলায় হাজিরা দিতে আদালতে মির্জা ফখরুল
মামলায় হাজিরা দিতে আদালতে মির্জা ফখরুল

রাজধানীর শাহবাগ থানার নাশকতার দুই মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি আদালতে উপস্থিত হন। সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে হাজিরা দেবেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা বলেন, ‘২০১৯ সালের ডিসেম্বর মাসের শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে করা দুই মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
এদিকে, নয়াপল্টনে নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।