ঢাকাসহ সারাদেশে ধীরে ধীরে কমছে বৃষ্টিপাতের প্রবণতা। এ অবস্থায় শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টি সম্ভাবনাও তুলনামূলক কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৬ অক্টোবর) সকালে ঢাকা পোস্টকে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শরিফুল নেওয়াজ কবির। তিনি জানান, দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে।
এছাড়া আজ দেশের কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। যা দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে বইছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে। আগামী দুই দিনে আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।