ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, বাংলাদেশ গত এক দশক ধরে দ্রুত পরিবর্তনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম। উচ্চ প্রবৃদ্ধির ধারাবাহিকতায় আগামী বছর দেশের মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়াবে।
বুধবার (৫ অক্টোবর) বাংলাদেশে সনি কোম্পানির নতুন টেলিভিশন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন জাপানি রাষ্ট্রদূত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জন্য দারুণ সংবাদ হলো- আগামী বছর বাংলাদেশে জাপানের সনি কোম্পানির কারখানা চালু হতে যাচ্ছে। ঢাকা বিশ্বের অন্যতম একটি মেগা সিটি।
এখানে মানুষের ক্রয় ক্ষমতা বাড়তে থাকায় নতুন একটি ভোক্তা শ্রেণি তৈরি হয়েছে। তাদের মধ্যে জাপানি সনি নতুন পণ্য নিয়ে হাজির হয়েছে। এটাকে দুই দেশের ৫০ বছরের সম্পর্ক উদযাপনের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে উল্লেখ করেন এ কূটনীতিক।
এ বছরের শেষে জাইকার অর্থায়নে ঢাকা মেট্রো চালু হওয়ার বিষয়টিও সামনে আনেন তিনি। তাছাড়া আড়াইহাজারে জাপানের সহায়তায় নির্মিত বিশেষ অর্থনৈতিক জোনকে ‘বাংলাদেশ’ অর্থনৈতিক অঞ্চল হিসেবে নামকরণ করা হবে বলেও জানান তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।