পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে স্মারক নোটের অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে স্মারক নোটের অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী

দেশের দীর্ঘতম পদ্মা সেতুর বর্ণাঢ্য উদ্বোধন উপলক্ষে এক শ টাকার স্মারক নোটের অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে নিজস্ব অর্থায়নে তৈরি দেশের বৃহত্তম পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এই স্মারক নোটের অবমুক্ত করেন।
স্মারক নোটের সম্মুখভাগের বাম পাশেজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি ও ব্যাক গ্রাউন্ডে পদ্মা সেতুর ছবি মুদ্রিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত এ স্মারক নোট রিলিজ করে।
এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই স্মারক নোট আগামীকাল থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় পাওয়া যাবে এবং পরে দেশের অন্যান্য শাখায়ও পাওয়া যাবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।