
ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বনানী কবরস্থানে স্বজনদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।
পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন আজ বুধবার (৪ মে) সকালে বনানী কবরস্থানে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। সেখানে পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও দোয়া করেন তারা।
পরে স্বজনদের কবরে ফুলের পাঁপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল বিপথগামী কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে নিহত হন বাংলাদেশের স্থপতি ও তখনকার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।