
রোববার (২৮ ফেব্রুয়ারি) হেলিকপ্টারে করে ভাসানচর যাচ্ছে প্রতিনিধি দলটি।
ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আল দোবেয়ার নেতৃত্বে প্রতিনিধি দল ভাসানচর যাচ্ছে। ভাসানচর ছাড়াও প্রতিনিধি দলটি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে।
ওআইসি অফিস থেকে জানানো হয়েছে, প্রতিনিধি দলটি ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছে। ২ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন ওআইসির প্রতিনিধি দলের সদস্যরা। সফরকালে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তারা। একইসঙ্গে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তারা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।