আর্জেন্টাইনের গোলে ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ফিরতি লেগে চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এতে ১৩ বছর পর ইউরোপ সেরা লিগের ফাইনালে উঠেছে দলটি। জয়সূচক গোলটি করেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। মঙ্গলবার রাতে (১৬ মে) সান সিরোয় এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল তারা। এতে ৩-০ […]