মেসির ৭০০তম গোলে পিএসজির বড় জয়
লীগ ওয়ানে শনিবার রাতে মুখোমুখি হয়েছিল পিএসজি ও মার্সেই। পয়েন্টে এক ও দুই নম্বরে অবস্থানে থাকা দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। তবে মেসি ও এমবাপ্পের নৈপুণ্যে সেটি আর হয়নি। পিএসজি জয় পেয়েছে অনায়াসে। লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে মার্সেইকে রোববার রাতে ৩-০ ব্যবধানে হারায় ক্রিস্তেফ গালতিয়ের দল। তিনটি গোলেই জড়িয়ে ছিল মেসি-এমবাপ্পের […]