“দূর্ঘটনা-দূর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে স্টেশন চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার মনতাজুল ইসলামের সভাপতিত্বে ও ফায়ার ফাইটার ফারুক আহম্মেদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়। এ ছাড়াও অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সংবাদকর্মী মাসুদ রানা।

এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা কাব স্কাউট সদস্য নুরুল ইসলামসহ স্কাউট শিক্ষার্থী, ফায়ার ফাইটার, স্টেশনের সদস্যবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।