
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ডিসেম্বর মাসের সভা আজ রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সংস্কার করার অনুরোধ করেন।
প্রায় ২ হাজার দুইশ’ কিলোমিটারের ৫২২টি খাল ভরাট হয়ে গেছে, যেগুলো খনন করা হলে কৃষিক্ষেত্রে মিষ্টি পানি সরবরাহ করা সম্ভব হবে। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত সকল সংস্কারযোগ্য বাঁধ ও পোল্ডার দ্রুত মেরামত করতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।