
ডাঃ আজাদ খান, ষ্টাফ রিপোর্টার, জামালপুর: অদ্য সোমবার (১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম শুভ জন্মদিন উপলক্ষে জামালপুর সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়ন পরিষদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ২নং শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আলম, বাংলাদেশ আওয়ামী যুব লীগ জামালপুর সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশেকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রফিকুল ইসলাম তালুকদার ও যত্ন প্রকল্পের এসপিএ সাখাওয়াতুজ্জামান।
এসময় দলীয় নেতাকর্মীসহ ২নং শরিফপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।