সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী, তার স্ত্রী শামা হক, প্রধান প্রকৌশলী নূর আজিজুর, তার স্ত্রী সালেহা বেগমসহ ১২ কর্মকর্তা-কর্মচারি ওমরাহ পালনে যাচ্ছেন।

সিসিকের টাকাতেই তারা ওমরাহ পালনে যাচ্ছেন এমনটি দাবি করেছে নির্ভরযোগ্যসূত্র। নগরের দরগাহ গেটের একটি ট্রাভেলসের মাধ্যমে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। ১৯ নভেম্বর রওয়ানা দিবেন তারা।

তালিকাতে আছেন সিসিকের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, মেয়রের সহকারী সোহেল আহমদ, যান্ত্রিক শাখার কর্মকর্তা তানভির আহমেদ, মেয়রের শালা জুনায়েদ আহমদ ও খামার বাড়ির কর্মচারি শুকুর মিয়া।