প্রেমের টানে এবার নোয়াখালীতে এসেছেন মিশরীয় তরুণী ডালিয়া (২৬)। বাংলাদেশি যুবক গোলাম সারোয়ার বাবুকে (২৬) বিয়ে করে সুদূর মিশর থেকে বাংলাদেশে এসেছেন মিশরীয় এই তরুণী।
গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মিশরীয় তরুণী ডালিয়া নোয়াখালীর সেনবাগের নবীপুরে আসেন। বিদেশি ওই বধূকে দেখতে ভিড় করছেন এলাকার মানুষ। সারোয়ারের বাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে। বাবু বলেন, আমি ২০১২ সালে জীবিকার সন্ধানে মিশর যাই।
সেখানে একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি নিই। ডালিয়াদের বাসার পাশেই থাকতাম আমি। ওর ভাইয়ের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। এ সুবাদে মাঝে-মধ্যে তাদের বাসায় যাতায়াত ছিল। একসময় ডালিয়াকে ভালো লাগার বিষয়টি জানাই।
এতে সম্মতি পেলে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাবু আরও বলেন, ২০১৮ সালের দিকে বিয়ের প্রস্তাব দিলে ডালিয়ার পরিবারের কেউ রাজি হননি। পরে ডালিয়া অনেক কান্নাকাটি করে তার মা-বাবাকে রাজি করায়। ২০২০ সালে ওই দেশের আইনকানুন মেনে আমি তাকে বিয়ে করি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।