মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী, মেয়ে, ভাই, ভাবি ও গৃহকর্মীসহ সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপি মহাসচিবের করোনা আক্রান্ত হওয়ার দ্বিতীয় সপ্তাহ চলছে। এরমধ্যে তার বাসার অন্যরা পর্যায়ক্রমে করোনা আক্রান্ত হয়েছেন। মির্জা ফখরুলের শারীরিক অবস্থা জটিল না হলেও তার গলায় কাশি আছে।
তবে অন্যদের তেমন কোনো জটিলতা নেই। আগামী বুধবার (১৯ জানুয়ারি) ফখরুল আবারও করোনা পরীক্ষা করাবেন বলে জানান শায়রুল কবির।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।