
ভিন্ন ধারার দৈনিক পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও তৃতীয় বর্ষপূর্তি উদযাপন। (সপ্তাহ ব্যাপী)
এ উপলক্ষে গতবারের ন্যায় এবারেও থাকছে ব্যাতিক্রমী একটি উদ্যোগ। গতবারের আয়োজনে দৈনিক পত্রিকা সারাদেশে অসহায় ছিন্নমূল পথশিশু ও দরিদ্র মানুষের সাহায্যে সহযোগিতা, চিকিৎসা সহ নানা সেবামূলক কার্যক্রমের মাধ্যমে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে থাকছে সারা দেশে বৃক্ষ রোপন কর্মসূচী।
প্রতিপাদ্য বিষয় ঃ- একটি গাছে একটি প্রান,ভিন্ন ধারার জয়গান।
বৃক্ষ মানুষের জীবনের বেচে থাকার জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান এক কথায় বলতে গেলে নিকট বন্ধু, কিন্তু প্রতিদিনিই নগরায়ণ বা শিল্পায়নের প্রসার ধ্বংসের দ্বারপ্রান্তে আমরাই ফেলে দিচ্ছি আমাদের এই নিকট বন্ধুকে। তাই দৈনিক পত্রিকা প্রতিষ্ঠা বার্ষিকীর সুবাদে আমাদের এই বৃক্ষ রোপন আয়োজন, অন্তত এই দিনটিকে স্মরনীয় করে রাখতে একটি করে গাছ হলেও যেন আমার রোপণ করি।
দৈনিক পত্রিকায় কর্মরত সারাদেশে এবং দেশের বাইরে অবস্থানরত সকল প্রতিনিধিদের প্রতিষ্ঠা বার্ষিকীর এবারের এই আয়োজনের অন্তত একটি করে বৃক্ষ রোপনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আজ সকাল থেকে একযোগে সারাদেশে প্রতিনিধিদের আয়োজনে এই বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হবে৷ প্রতিনিধিগন নিজ নিজ জায়গা হতে একক বা যৌথভাবে বৃক্ষ রোপন করবেন।
এছাড়াও সকল পর্যায়ের দৈনিক পত্রিকা পাঠকগণও একটি করে বৃক্ষ রোপন করে দৈনিক পত্রিকা ভিন্ন ধারার এই বর্ষপূর্তি উদযাপনে অংশগ্রহণ করতে পারবে এবং পরবর্তীতে বৃক্ষ রোপনের ছবি কিংবা ভিডিও ফুটেজ দৈনিক পত্রিকা অফিসিয়াল ইমেইলে নাম, ঠিকানা, এবং অনুভূতি লিখে প্রেরন করতে হবে।
বিঃদ্রাঃ উক্ত কর্মসূচীতে সকল প্রতিনিধিগনকে অংশগ্রহণ করার জন্য বিনীত ভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
ছবি পাঠানোর ঠিকানা [email protected]
বিঃদ্রাঃ ইমেইল এ প্রেরন ছাড়াও দৈনিক পত্রিকার অফিসার ফেসবুক পেইজ মেসেন্জার ও WhatsApp messages এ বৃক্ষ রোপনের ছবি বা বিডিও প্রেরন করা যাবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।