রংপুর জাহাজ কোম্পানির মোড়ের মতি প্লাজা মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুর ৩টা ১০ মিনিটের দিকে মতি প্লাজা মার্কেটে আগুন ধরে।

রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মাহামুদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে বলেও জানান তিনি।