
আজ ১৮ ই অক্টোবর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন এবং ১ম বারের মতো দেশে ‘শেখ রাসেল দিবস’ ২০২১ পালিত হয়।
আজ ১৮/১০/২০২১ তারিখে,লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের ৯১ নং বাহিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, (এস,এম,সি) ম্যানেজিং কমিটি এবং শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে, শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়।
এসময় শেখ রাসেল দিবস উপলক্ষে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ৯১ নং বাহিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি ম্যানেজিং কমিটির সভাপতি, জনাব আরাফাত হোসেন হেলাল।
৯১ নং বাহিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শেখ রাসেলের জন্মদিনের শুভেচ্ছা ও তার আত্মার মাগফেরাত কামনা করেছেন উপস্থিতিরা। এসময় এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।