
সারাদেশে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে শেরপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের অফিসে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র পরিচালক অজয় চক্রবর্তী (জয়), মনির হোসেন,বাতেন, সাকিব,সাজেদ, রনি প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সমাবেশ ও শোভাযাত্রা থেকে সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় বক্তারা বলেন, যারা এদেশের স্বাধীনতা চায়নি সেই সাম্প্রদায়িক গোষ্ঠী আজ দেশের সম্প্রীতি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সম্প্রীতির বাংলাদেশে এ ধরণের ঘটনা স্বাধীনতা সার্বভৌমের প্রতি আঘাত স্বরূপ। এমন ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। যে বা যারা এ ঘটনার সাথে জড়িত তাদের সকলের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। এ দেশে হিন্দু মুসলমান খ্রিষ্টান সবাই মিলেমিশে বসবাস করবে। ভবিষ্যতে যাতে এমন কোনও ঘটনা না ঘটে সে জন্য সকল নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
জানা গেছে, সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে ঘোষিত ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।