সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো বিভিন্ন প্রজাতির ৮ হাজার কেজি আম জব্দ করেছে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা ।
রোববার রাত ১১ টা থেকে সোমবার ভোর রাত ২ টা পর্যন্ত টানা তিন ঘন্টা শহরের বাকাল এলাকায় অভিযান চালিয়ে এই আম জব্দ করা হয়। রাসায়নিক দ্রব্য (কার্বাইড) মেশানো এ সকল আম ঢাকায় পাঠানো হচ্ছিল।
অভিযানে নেতৃত্ব দেন, র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব। অভিযানে জব্দ করা আম বুলডোজার মেশিনের চাকায় পিষে বিনষ্ট করা হয়।
জানা গেছে, রোববার রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জিরেন গাছা থেকে দুই ট্রাক ভর্তি অরিপক্ক আম ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল জয়েন্ট ট্রান্সপোর্ট নামের একটি প্রতিষ্ঠান।
গোপন সাংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতক্ষীরা শহরের বাঁকাল ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা অভিযান চালিয়ে ট্রাক ভর্তি এসব আম আটক করে র্যাব-৬ সাতক্ষীরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।