শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের আয়োজনে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সকাল সাতটায় পরিষদ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন কালোব্যাজ ধারণ, দোয়া ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। বাজিতখিলা আমির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এর সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দায়িত্বপ্রাপ্ত ১ নং প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম। ইউপি সচিব রতন কুমার নাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারেক যুগ্ন সম্পাদক মুক্তার হোসেন, সদস্য মনসুর আলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেন, উপজেলা  ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আমির আলী সরকার অসুস্থ থাকায় তার সুস্থতা কামনা করা হয়।