
আসন্ন ৩ নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ আব্দুল হালিম মনোনয়ন ফরম জমা জমা দিয়েছেন। ১৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় শেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চাঁন মিয়ার কাছে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়।
এরপর আব্দুল হালিম তার নির্বাচনী এলাকায় মোটর সাইকেল শোডাউন করেন।
মোটর সাইকেল শোডাউনে অংশ গ্রহণ করে প্রায় ৫ শতাধিক ভোটার।
মোটর সাইকেল শোডাউন মনকান্দা হয়ে বয়রাপাড়া, সোনাবরকান্দাসহ ৪ নং ওয়ার্ডের সকল ভোটারদের সাথে সালাম বিনিময় ও একটি করে ভোট চান মোঃ আব্দুল হালিম।
আব্দুল হালিম ৪ নং ওয়ার্ডের দুই বারের সফল মেম্বার, ৩ নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) এবং বর্তমানে ৩ নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছেন।
বাজিতখিলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে আবারো এ বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করবেন আব্দুল হালিম।
আব্দুল হালিম বলেন, আমি ৪ নং ওয়ার্ডের সকল মানুষের তাদের সুখে দুঃখে সবসময় পাশে ছিলাম, পাশে আছি এবং পাশে থাকতে চাই। ৪ নং ওয়ার্ডের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’
এই প্রত্যাশা করে তিনি ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের কাছে একটি করে ভোট প্রার্থনা করেন এবং বলেন আগামী ১১ ই নভেম্বর ৪ নং ওয়ার্ডের জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে।
বাজিতখিলা ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারও উপকারের কথা শোনা যায়।
বাজিতখিলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সকল ভোটারদের মাঝে একই কথা শোনা যায় সৎ ও যোগ্য প্রার্থী মোঃ আব্দুল হালিম।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।