চরভদ্রাসন, সদরপুর (ফরিদপুর) : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় রোববার নতুন বছরের প্রথম দিনে নতুন বই উৎসবে মেতে উঠেছিল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ উপলক্ষে উপজেলা সদরে পাইলট উচ্চ বিদ্যালয়ে এবং বি.এস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ১০ টায় পর্যায়ক্রমে নতুন বই বিতরন-২০২৩খ্রি. এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসব উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খাইরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাউছার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান জাহাঙ্গীর ও ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার জামাল উদ্দিন আহাম্মেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সিহাব খান, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও শিরিন সুলতানা (কাকন) প্রমূখ।
জানা যায়, উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, ৫৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১০টি কেজি স্কুলের শিক্ষার্থীদের হাতে ওই দিন নতুন বই তুলে দেওয়া হয়।
উপজেলার প্রাথমিক পর্যায়ের শিশুদের মাঝে প্রায় ১২ হাজার ১০৮ সেট নতুন বই এবং মাধ্যমিকে ৬ হাজার ৯১০ সেট বই সহ সর্বমোট ১৯ হাজার ১৮ সেট নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়েছে বলে জানা যায়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।