
করোনা ভাইরাসে সংক্রমণ রোধে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে চলমান লকডাউনের ২য় দিনে তালা খানসামা উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত ৬টি মামলা ২ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ জুলাই) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম এর নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সব অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও আনসার সদস্যগন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল ইসলাম করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সংশ্লিষ্ট আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন এবং তিনি বলেন,জরুরি প্রয়োজন ছাড়া বাড়িতে থাকুন।মাক্স পড়ুন, নিজে সুস্থ থাকুন, দেশকে সুরক্ষিত রাখুন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।