
মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামাগ্রী বিতরণ করা হয়েছে। ২০ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় আদ্রা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আহাম্মদ আলী ঠিকাদারের উদ্যোগে এ ত্রান সামগ্রী বিতরন করা হয়।
বিতরণকৃত ত্রানসামগ্রী প্রধানমন্ত্রীর নামে উৎসর্গ করেন আহাম্মদ আলী ঠিকাদার। জন প্রতি প্রায় ১হাজার টাকার ত্রান সামগ্রী ইউনিয়নের ৪শতাধিক পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সারিয়াকান্দি ডিগ্রি কলেজের প্রভাষক শাহীনুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি সেলিম রেজা, আশরাফুল ইসলাম, আদ্রা আ: মান্নান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলহাজ সাইদুজ্জামান, মোহনা টিভির জেলা প্রতিনিধি ওসমান হারুনী সাংবাদিক দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা শাহ্ জামাল প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।