জামালপুরের মেলান্দহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম মিঞা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-হাজী দিদার পাশা সাবেক মেয়র, প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, দাতা সদস্য-উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।