আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে জেলের জালে ধরা পড়েছে রুপালী ইলিশ।
শুক্রবার (৪ নভেম্বর) বিকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্ল্যারহাট এলাকায় তিস্তা নদী থেকে ইলিশটি ধরা পড়ে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে একই উপজেলার আমিনগঞ্জ এলাকার আনোয়ার হোসেন শখের বসে ৪জন জেলের সাথে তিস্তা নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরতে ধরতে ভুল্ল্যারহাট এলাকায় পৌছলে তার ঝাকি (পাকজাল) জালে অন্যান্য মাছের সাথে একটি রুপালী ইলিশ ধরা পড়ে। প্রায় ৫শত গ্রাম ওজনের এ রুপালী ইলিশ পেয়ে আনোয়ার হোসেন বেশ খুশি।
তিস্তা নদীতে জেলেদের জালে রুপালী ইলিশ ধরার খবরে স্থানীয়রা দেখতে ভিড় জমায়। তবে খবর পাওয়া পর্যন্ত মাছটি বিক্রি করা হয়নি।
আনোয়ার হোসেন বলেন, শখের বসে বাড়ির ঝাকি জাল নিয়ে স্থানীয় জেলেদের সাথে তিস্তা নদীতে মাছ ধরতে যাই। ভুল্ল্যারহাট এলাকায় পৌছলে আমার জালে রুপালী ইলিশ মাছ উঠে। শখ করে মাছ ধরতে গিয়ে আমার জালে রুপালী ইলিশ ধরা পড়বে ভাবতেও পারিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।