শায়েক আহমদ,বিশেষ প্রতিনিধি: নিউ চায়ের দেশ রেন্ট এ কার অনলাইন Whatsapp গ্রুপ এর বার্ষিক মিলন মেলা ২০২৫ অনুষ্টিত। ৯ সেপ্টেম্বর দুপুরে শ্রীমঙ্গল টি ভ্যালী রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

উক্ত মিলন মেলায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে গ্রুপ এডমিন ও সদস্যরা অংশগ্রহণ করেন। নিউ চায়ের দেশ রেন্ট এ কার অনলাইন Whatsapp গ্রুপ এর সভাপতি মো: সায়মন মিয়ার সভাপতিত্বে ও ডাক্তার এম এ আজিজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: ইউসুফ মিয়া শ্রীমঙ্গল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: মিন্টু মিয়া উত্তরা ঢাকা, মাসুক মিয়া শ্রীমঙ্গল,শেখ মুহিন হবিগঞ্জ, শাহ রওশন নবীগঞ্জ, মো: সলিম মিয়া মুন্সিবাজার, কমলগঞ্জ, শামছুল ইসলাম শ্রীমঙ্গল, জালাল আহমদ হবিগঞ্জ সদর,সাজু আহমদ গ্রুপ এডমিন মৌলভীবাজার সদর, উজ্জল মিয়া আদমপুর, কমলগঞ্জ, নানু মিয়া উত্তরা ঢাকা,দেলোয়ার হোসেন উত্তরা ঢাকা, সিরাজ মিয়া হবিগঞ্জ সদর,আল আমিন শায়েস্তাগঞ্জ,মানিক মিয়া পানিউন্দা নবীগঞ্জ, শেখ সুলতান জিহাদ শ্রীমঙ্গল,মো: লিটন আরমান সিলেট, মো: জাহাঙ্গির মিয়া মুন্সিবাজার কমলগঞ্জ, ইসলাম উদ্দিন ও বেলাল আহমদ সিলেট সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়াও নিউ চায়ের দেশ রেন্ট এ কার অনলাইন Whatsapp গ্রুপ এর বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।