
নেত্রকোনার মদনে প্রসব ব্যথা নিয়ে মেহেরুন্নেসা (১৯) নামে এক শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ১ ঘণ্টা পরীক্ষা শেষ করে সকাল সাড়ে ১১ টায় কন্যা সন্তান জন্ম দেন। সে উপজেলার আলহাজ্ব মুজাফফর আলিম মাদ্রাসার আলিম শ্রেণীর ছাত্রী ও মদন পৌর সদরের সাজন মিয়ার স্ত্রী।
রোববার (১৯ ডিসেম্বর) মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসব ব্যথা নিয়ে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছে ওই শিক্ষার্থী। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, মেহেরুন্নেসা মদন আলহাজ্ব মোজাফফর আলিম মাদ্রাসা ২০১৯-২০ সেশনে আলিম শিক্ষার্থী। সে দ্বাদশ শ্রেণীতে লেখা-পড়া অবস্থায় মদন পৌরসদরের সাজান মিয়া সাথে বিয়ে হয়।
বিয়ের পরবর্তী সময়ে লেখা-পড়া চালিয়ে যায় সে। শনিবার রাতে প্রসব ব্যথা শুরু হলে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার বালাগাত মানতিক চতুর্থ পরীক্ষায় অংশগ্রহণ করে সে। ১ ঘণ্টা পরীক্ষা দেওয়ার পর প্রসব ব্যথা তীব্র হলে পরীক্ষা শেষ করে। পরে সকাল সাড়ে ১১ টায় কন্যা সন্তান জন্ম দেয়।
শিক্ষার্থীর বাবা বেলাল আহমেদ বলেন, গতবছর আমার মেয়ের বিয়ে হয়েছে। গর্ভবতী অবস্থায় চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। গতরাতে প্রসব ব্যথা শুরু হলে হাসপাতালে নিয়ে আসে পরীক্ষায় অংশগ্রহণের এক ঘণ্টার পর প্রসব ব্যথা তীব্র হলে পরীক্ষা শেষ করে। কিছুক্ষণ পরেই কন্যা সন্তান জন্ম দেয়
আলহাজ্ব মোজাফফর আলিম মাদ্রাসার অধ্যক্ষ শামসুল ইসলাম তালুকদার বলেন, করোনাকালীন সময়ে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে অনেক ছাত্রী ঝরে যায়। মেহেরুন্নেসার ইচ্ছাশক্তির কারণে লেখাপড়ার ধারাবাহিকতা বজায় রেখে পরীক্ষায় অংশ নেন।
মদন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মইনুল হোসেন বলেন, শিক্ষার্থী মেয়েটির অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে পরীক্ষা অংশ গ্রহণ করেছে। আমরা স্বাস্থ্য বিভাগ যেকোনো সমস্যায় তার পাশে আছি।
মদন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জোৎনা বেগম জানান, নিয়ম মাহফিক হাসপাতালে মেহরুন্নেসার পরীক্ষা নেয়া হয়েছে। সে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।