নীলফামারীতে কয়েক মিনিটের ব্যবধানে মৃত্যুবরণ করেছেন শাশুড়ি সুকুমারী দাস (১০৫) ও তার ছেলের বউ মানদা দাস (৫৬)।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে সদর উপজেলার পলাশবাড়ী নটখানা দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সুকুমারী দাস ওই এলাকার মৃত কর্ণধর দাসের স্ত্রী ও মানদা দাস তাদের ছেলে মতিন দাসের স্ত্রী।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে সুকুমারী দাস বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। এদিকে, গত দুই বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন সুকুমারী দাসের ছেলের বউ মানদা দাস।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।