কেএম জহুরুল হক জনি,গাইবান্ধা প্রতিনিধি: “কৃষিই সমৃদ্ধি”এই প্রতিপাদ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ফুলছড়ি,গাইবান্ধার আয়োজনে সোমবার(২৭ মার্চ) সকালে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিফ-১/২০২৩-২০২৪ মৌসুমে উফশী আউশ ও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় তিনহাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে,বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদ হাসান রিপন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান,জি এম সেলিম পারভেজ।
এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ,এ্যাড নুরুল আমিন,ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ কাওসার আলী সহ প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।