ইয়াছির আরাফাত, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের এমআইএস ফরম পুরনে ঘুষ কেলেংকারী ও হয়রানির প্রতিবাদে সদর ইউনিয়নের উদ্যোক্তা মনিকা পারভীনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে ভুক্তভোগীরা সদর ইউনিয়ন পরিষদ থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে ভুক্তভোগীরা জানান, খাদ্য বান্ধব কর্মসূচীর কার্ডের বিষয়ে মাস্টার ইনফরমেশন সিস্টেম এমআইএস ফরম সংশোধন কাজের জন্য সদর ইউনিয়নের উদ্যোক্তা মনিকা পারভীন প্রতিজন লোকের কাছ থেকে ৩শত থেকে ৫ শত টাকা করে ঘুষ নেন।
বকশীগঞ্জ সদর ইউনিয়নের ১১৬৪ জন কার্ডধারী থাকলেও এর মধ্যে ৫শ থেকে ৬শ জনের কাছে টাকা নেন মনিকা । কিন্ত কাজ না করে নানাভাবে টালবাহনা করতে থাকে। এতে ভোক্তভোগিরা অতিষ্ঠ হয়ে শতাধিক নারী পুরুষ সদর ইউনিয়নের উদ্যোক্তা মনিকা পারভীনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।