দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ময়মনসিংহ বিভাগের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। ওই সভায় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা।

১১ অক্টোবর সোমবার বিকালে গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় ধাপের ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়।

আসন্ন শেরপুর সদর উপজেলার ৩ নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হলেন বাংলাদেশ আওয়ামী লীগ ৩ নং বাজিতখিলা ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আলী।
১২ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা কার্যালয়ে মোহাম্মদ আলীকে ফুল দিয়ে বরণ করে নেয় বাজিতখিলা ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ও বাজিতখিলা ইউনিয়নের ভোটারগণ।

বাজিতখিলা ইউনিয়নের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এ বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মোহাম্মদ আলী । তিনি আধুনিক ইউনিয়ন গড়তে চান বলে জানান।

মোহাম্মদ আলী বলেন, আমি বাজিতখিলা ইউনিয়নের সকল মানুষের তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই এবং আমাদের ইউনিয়নের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’
তিনি আরো বলেন, বাজিতখিলা ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো

এই প্রত্যাশা করে তিনি বাজিতখিলা ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের কাছে নৌকা মার্কায় একটি করে ভোট প্রার্থনা করেন এবং বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ও মহান জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা জনাব আতিউর রহমান আতিক (এমপি) মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য আগামী ১১ ই নভেম্বর বাজিতখিলা ইউনিয়নের জনগণ আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে।

মোহাম্মদ সবসময় একজন জনপ্রতিনিধির মতই মানুষের পাশে থেকেছেন। ইউনিয়নের উন্নয়নের জন্য কাজ করেছেন। সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে সবসময় নিয়োজিত করেছেন ।

বাজিতখিলা ইউনিয়নে সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারও উপকারের কথা শোনা যায়।

বাজিতখিলা ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ ও ভোটারদের মাঝে একই কথা শোনা যায় সৎ ও যোগ্য প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী।