বরিশালের আগৈলঝাড়া উপজেলায় প্রেমিকের সঙ্গে মেয়ের পালিয়ে যাওয়ার খবর শুনে এক ব্যক্তি কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোররাতে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করেন বাকাল গ্রামের তিন সন্তানের জনক রতন রায় (৫২)।
মঙ্গলবার (৩ জানুয়ারি) আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, রতনের মেয়ে প্রত্যাশা রায় সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রায় এক সপ্তাহ আগে প্রত্যাশা তার প্রেমিকার সঙ্গে পালিয়ে যান। এ কারণে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। মঙ্গলবার সকালে মেয়ের ওপর অভিমান করে কীটনাশক পান করেন রতন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম, রতন রায়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।